1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

বেলকুচির তেয়াঁশিয়ায় নানা আয়োজনে বড়দিন পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তেয়াঁশিয়া গ্রামের খ্রিস্টান ধর্মপল্লী খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এ অঞ্চলের খ্রিস্টধর্মাবলম্বীগণ নানা আয়োজনের মধ্যদিয়ে বড়দিন পালন করেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াঁশিয়ার খ্রিস্ট ধর্মপল্লীতে গুল্টা মিশনের অধীনে প্রতি বৎসরের ন্যায় ২৫ শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালন করা হয়।

গুল্টা মিশনের বুদজী ফাদার কার্লো বলেন, এইদিনে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে মানুষকে পথ দেখানোর জন্য। মরিয়মের গর্ভে যখন যীশু আসে তখন মরিয়ম ভ্রমণে ছিলেন, ডেলিভারির সময় তবুও তিনি একটি গ্রামে চলে যান। সেখানে তার আত্মীয় স্বজন ছিল কিন্তু তারা বুঝতো না তাকে পরে একটি গুহায় তাকে জন্ম দেন। ঈশ্বর আসছে, মানুষের যায়গায় আসছে, রাজা আসছে কিন্তু তাকে গ্রহণ করেনি। তবে এখানে অনেক রহস্য আছে। তিনি মানুষকে পথ দেখাতে এসেছিলেন। গরীবের মাঝে জন্ম নিয়েছেন, লোভ লালসা ত্যাগ শিখতে এবং মানুষ মানুষে কিভাবে চলতে হবে। তিনি আরও বলেন, বড়দিন উপলক্ষে দেশের সরকার, দেশবাসী এবং সারাবিশ্বের শান্তি কামনায় প্রার্থনা করা হয়। ধর্মপল্লীর অন্যান্যরা জানায়, গুল্টা মিশনের অধীনে তেয়াঁশিয়া বিশেষ করে গারো সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন মালিকের কাজ করে থাকেন তারা বেশিরভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী। তাদেরকে নিয়ে আমারা এ পল্লীতে বড়দিন পালন করে থাকি। বড়দিনে তাদেরকে সাথে নিয়ে এক সঙ্গে খাবো উৎসব করবো এবং সবশেষে লটারি খেলা হবে। আর এই খেলার মধ্যদিয়ে আমাদের বড়দিনের অনুষ্ঠান শেষ হবে।

এদিকে বড় দিনকে ঘিরে আলোকসজ্জা, প্রার্থনা, সংগীত, ভোজের নানা আয়োজন করা হয়েছে খ্রিস্টান ধর্ম পল্লীতে। অন্যদিকে বড়দিন উপলক্ষ্যে তেয়াঁশিয়া ধর্ম পল্লীতে হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা ও সাধারণ সম্পাদক রনি মিত্রসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও উপস্থিতি লক্ষ করা গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park