1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

মমতাজের পক্ষে নৌকায় ভোট চাইলেন ডিপজল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পঠিত

মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজ বেগমের পক্ষে ভোটের প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার দাপুটে খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নে মমতাজের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনটি পথসভায় অংশ নেন ডিপজল। এসময় নৌকার প্রার্থী মমতাজও উপস্থিত ছিলেন।

ভোটের প্রচারণায় ডিপজল বলেন, আমি একটা কারণে এখানে এসেছি। আমি ডিপজল আপনাদের কাছে মমতাজ আপার জন্য ভোট চাচ্ছি। পাবো তো, ইনশাআল্লাহ্। আমার বিশ্বাস আপনারা ভোট দেবেন। মমতাজ আপা এবার সংসদে যেতে পারলে আরও উন্নতি দেখতে পারবেন।

তিনি বলেন, এই মানিকগঞ্জ, ঘিওর, সাটুরিয়ার রাস্তাঘাটে এসময় ঢোকা যেতো না। চার চাকার গাড়ি তো দূরের কথা, হোন্ডা নিয়েও চলাচল করা যেতো না। সিংগাইর, হরিরামপুরে কোনো রাস্তাঘাট ছিল না। বিদ্যুৎ তো ছিলই না। এখন ঘরে ঘরে বিদ্যুৎ।

ডিপজল আরও বলেন, আমার কথা পরিষ্কার, রাস্তাঘাটের কিছু কাজ বাকি থাকতে পারে। যদি ভুল-ত্রুটি থাকে, কিছু থাকতে পারে। শয়তানও ভুল করে। আর আমরা তো মানুষ। ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেইখা এবারও মমতাজ আপাকে ভোট দেবেন, এটা আমি আশা করি। আপনারা আমাদের পাশে থাইকেন। ইনশাআল্লাহ, আমরা আপনাদের পাশে থাকবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park