1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার একটি মানবিক উদ্যোগ- রবীন্দ্র উপাচার্য

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

মির্জা হুমায়ুনঃ
গত ২৩ ডিসেম্বর, ২০২৩ (শনিবার) পাবনার চাটমোহরে ওয়ান বাংলাদেশ আয়োজিত ‘মহান বিজয় দিবস স্বাস্থ্য মেলায়’ সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাহ্ আজম বলেন, স্বাস্থ্য মেলাটি একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা, আমাদের প্রান্তিক অঞ্চলের মানুষ যারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, এই স্বাস্থ্য মেলায় এসে তারা অকল্পনীয় স্বাস্থ্যসেবাটি পেয়ে গেলেন। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ হাতের নাগালে এবং অনায়াসে পাওয়া স্বপ্নাতিত। আমি আয়োজকদের কাছ থেকে শুনেছি, এই মেলায় অনেক মহিলা এসেছিলেন যারা কখনো ডাক্তারের সান্নিধ্য পাননি কিন্তু তারা জটিল রোগে আক্রান্ত। তাদের অনেকেই নিরাময়যোগ্য রোগে আক্রান্ত বলে ডাক্তাররা তাদের অভিমত ব্যক্ত করেছেন এবং তারা সহজেই বিভিন্ন রোগের নিরাময়ের পরামর্শ ও সেবা পেয়ে গেলেন। এটি তাদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় বিশেষ সহায়ক হয়েছে বলে মনে করি।

তিনি বলেন, সমৃদ্ধির বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সংকল্পে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে অবাধ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে স্বাস্থ্যমেলার আয়োজন তাৎপর্যপূর্ণ। দেশের যে সমস্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদানের উন্নত অবকাঠামো নেই, সেখানে এই জাতীয় কর্মসূচির আয়োজন সরকার ও বেসরকারি উদ্যোগের সম্মিলিত অংশগ্রহণ উৎসাহিত করার মাধ্যমে অবাধ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখতে পারে। সেই দিক থেকে ওয়ান বাংলাদেশের এই আয়োজন সময়োপযোগী ও গৌরবের।

রবি উপাচার্য শাহ্ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কবির বিন আনোয়ার অপু ও অন্যান্য অতিথিসহ সবাইকে অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সামনের নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ান বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মোঃ রশীদুল হাসান। এছাড়াও নাট্যব্যক্তিত্ব আহছানুল হক মিনু, তুষার খান এবং বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মকবুল হোসেন উপস্থিত ছিলেন। এসময় প্রান্তিক অঞ্চলের অসংখ্য সেবা প্রত্যাশী অংশগ্রহন করেন। অনুষ্ঠানের বিশেষ অংশে ছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলের পরিবেশনা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park