1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

স্থল ইউনিয়নে নৌকার নির্বাচনী জনসভায় জনতার ঢল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
এনায়েতপুর থানাধীন স্থল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে তেঘুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভায় বিভিন্ন ওয়ার্ড থেকে ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ সাধারন ভোটারদের উপস্থিতিতে উৎসব মুখর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার  প্রার্থী আলহাজ আব্দুল মমিন মন্ডল।

সভাপতিত্ব করেন স্থল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আলম মোল্লা ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম মাইকেল।

জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুল হক সরকার,
চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, যুগ্মসাধারন সম্পাদক এবিএম শামীম হক, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আল আমিন ও খুকনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফাজ উদ্দিন বেপারী প্রমুখ।

এছাড়া যুগ্মসাধারন সম্পাদক আতাউর রহমান রতন সহ এনায়েতপুর থানা,  ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park