1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

বেলকুচিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে জামায়াত নেতার, ভোট বর্জনের আহবান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬৬ বার পঠিত

জহুরুল ইসলাম:
নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার লক্ষ্যে জামায়াত ইসলামের কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বেলকুচি উপজেলা শাখার পক্ষে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

এ সময় ধুকুরিয়াবেড়া ইউনিয়ন জামায়াতের উদ্যােগে আয়োজিত গনসংযোগ ও লিফলেট বিতরণ কালে ধুকুরিয়াবেড়া বাজার, সাতলাঠি, খামার উল্লাপাড়া ও সগুনা বাজারে কয়েকটি পথ সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে এ সকল পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল।

উপজেলা কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন আমীর ছানাউল হোসাইনের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে অন্যান্যো’র মাঝে আরও উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জানদার হোসেন, জামায়াত নেতা নবী আলী খাঁন, আলম মাস্টার, আজিজুল ইসলাম, ছাত্রনেতা আরশাদ আলী, আরিয়ান ইসমাইল ও সাবেক ছাত্রনেতা, ইঞ্জিনিয়ার শাহাদাজ্জামান সবুজ মিয়াজী ও জাহিদ হাসাম প্রমূখ।

এ সময় জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল,
দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব রক্ষা, ভোট ও ভাতের অধিকার আদায় এবং গণতন্ত্র পূণরুদ্ধারে একতরফা প্রহসনের নির্বাচন বয়কট ও ৭ জানুয়ারী’র ভোট বর্জন করার উদাত্ত আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park