1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

এক নারীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সুলতান মাহমুদ (৩২) কে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ ও র‌্যাব-২ এর একটি যৌথ আভিযানিক দল।

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ সিরাজগঞ্জ সদর থানার বহুতী জোয়াল ভাঁঙ্গা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করেছে, আসামী সুলতান মাহমুদের ঢাকায় মিরপুরে একটি ব্যক্তিগত অফিসে চাকরী করতেন এক নারী। আসামী সুলতান মাহমুদ ওই নারীকে ক্ষতি সাধনের জন্য বিয়ের প্রলোভন দেখিয়ে তার অফিসের সামনের রাস্তা হতে একটি মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়।

এঘটনায় ভিকটিমের পিতা ঢাকার মিরপুর মডেল থানায় অপহরন ও ধর্ষনের অভিযোগ এনে সুলতান মাহমুদের বিরুদ্ধে ২০২১ সালের ৩ জুলাই মামলা দায়ের করেন। এই মামলায় আদালত সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। একই সাথে ৫ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড কারাদন্ড দেয়া হয়। মামলা দায়েরের পর থেকে আসামী সুলতান মাহমুদ পলাতক ছিলেন। আজ তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park