1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

বেলকুচিতে যানজট নিরসনে ভ্রম্যমান আদালতের জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩২ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর সহরের প্রাণকেন্দ্র মুকুন্দগাতী বাজারস্থ ওয়াবদাবাদ ও জলসা মার্কেটের সামনে যানজট সৃষ্টিকরে লোড-আনলোড করার অপরাধে তিনটি ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে মুকুন্দগাঁতি বাসস্ট্যান্ড এলাকা ও তৎসংলগ্ন এলাকায় অভিযানে যানজট সৃষ্টিকারি ৩টি পন্যবাহী ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এবিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া সুলতানা কেয়া বলেন, যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতে তিনটি ট্রাকেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমান অভিযান চলবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, রাত ৮ টার পর থেকে সকল পন্যবাহী গাড়ির মালামাল লোড-আনলোড করতে হবে। দিনে কোন মালবাহি গাড়ির মালামাল সড়কে দারিয়ে লোড-আনলোড করতে পাবেনা।

উপজেলাটি তাঁত শিল্প নির্ভর হওয়ার কারণে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়ক যাত্রীসাধারনের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের হাট বাজার সহ জেলায় যাতায়াতের যোগাযোগ ব্যবস্থার এটি একমাত্র সড়ক হওয়ার কারণে এর গুরুত্বের শেষ নেই। কিন্তু এই সড়কের চালা বাসস্ট্যান্ড এলাকা হইতে বেলকুচি সরকারি কলেজ গেট পর্যন্ত প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এই যানজটের কারণে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা যাত্রী সাধারণের ভোগান্তিতে পোহাতে হয়।

এ সড়ক ব্যবহার করে চলাচল করা একাধিক যাত্রী অভিযোগ করে জানান, সিরাজগঞ্জ -এনায়েতপুর আঞ্চলিক সড়ক অত্যান্ত গুরুত্বপূর্ণ হলেও মুকুন্দগাঁতি বাসস্ট্যান্ড থেকে বেলকুচি সরকারি কলেজ গেট পর্যন্ত ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে। যার কারণে আমাদের চলার স্বাভাবিক গতি রোধ হচ্ছে। আমরা সঠিক সময়ে আমাদের গন্তব্যে পৌছাতে পারছি না। রোগীবাহী গাড়িগুলোও রোগী নিয়ে যানজটের কবলে পরে আটকে থাকে। ঘন্টার পর ঘন্টা যানজটের কারনে আমাদের জীবন যাপন দূর্বিসহ হয়ে উঠেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park