1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

বেলকুচিতে নৌকা প্রার্থীর পোষ্টার ছেড়ার অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক-
সিরাজগঞ্জ-৫ আসনে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে টাঙ্গানো পোষ্টার ছিড়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে দৌলতপুর ইউনিয়নের আজগড়া জামাত মোড়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডলের নির্বাচনী প্রচারের জন্য নির্মীত স্থানীয় অফিসে টাঙ্গানো নৌকা প্রতীকের পোষ্টার ছেড়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মেগুল্লা, জামতৈল ও বড়ধুল চরে নৌকা প্রতীকের বিপুল সংখ্যক পোষ্টার ছিড়ে লন্ডভন্ড করেছে। বড়ধুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইয়াসিন মোল্লা ও দৌলতপুর আঞ্চলিত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ মন্ডল জানান, নৌকার গনজোয়ার দেখে মাথা নষ্ট হয়েছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের। তারা এখন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পোষ্টার ছেড়ার মত নোংরা কাজ করছে। দ্রæতই আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।
এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আজগড়া জামাত মোড়ে নৌকার পোষ্টার ছেড়ার ঘটনা জানার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে এখনো কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park