1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

এনায়েতপুরে বিএনপি নেতাকে অবাঞ্চিত ঘোষনা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দলের নীতি ও আদর্শ বিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ও খুকনী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি রেজাউল হক রেজেককে দল থেকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই ওয়ার্ড বিএনপি সহসভাপতি মোকাদেছ আলী ও সাধারন সম্পাদক মজনু ফকির সাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়। পত্রে উল্লেখ করা হয়, ১৬ ডিসেম্বর খুকনী ইউনিয়নের গোপিনাথপুরে সাংবাদিক স্বপন মির্জার বাড়িতে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরুর (ঈগল) নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে যোগদান করে বিএনপি নেতা রেজাউল হক রেজেক ভোট প্রার্থনা করেন। এতে বিএনপির চলমান আন্দোলন বিরোধী ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত হওয়ায় রেজেককে দল থেকে অবাঞ্চিত ঘোষনা করা হয়। এদিকে দলের নীতি ও আদর্শ বিরোধী কর্মকান্ডের জন্য গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য বুধবার খুকনী ইউনিয়ন বিএনপির আহŸায়ক বরাবর একটি অভিযোগ পত্র দেয়া হয়। তবে এবিষয়ে বক্তব্য নিতে রেজাউল হক রেজেকের মোবাইল ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি। খবরটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park