1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সাবেক মন্ত্রীর চেয়ে স্ত্রীর নগদ অর্থ বেশি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৮ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ , বিশ্বাসের চাইতে তার স্ত্রী সাবেক বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাসের নগদ অর্থের পরিমান বেশি।

নির্বাচন কমিশনে দাখিল করা আব্দুল লতিফ বিশ^াসের হলফনামা থেকে এতথ্য জানা গেছে। তবে গত বছরে জেলা পরিষদ নির্বাচনের সময় দাখিল করা হলফ নামায় আব্দুল লতিফ বিশ্বাস ও তার স্ত্রীর নামে নগদ টাকা আছে কি না সে তথ্য উল্লেখ করা হয়নি। মনোনয়ন পত্র দাখিলের তারিখে সম্পদের ধরন ক্রমিক নং ১ এ নগদ টাকার তথ্যের স্থানে কোন মন্তব্য দেখা হয়নি।

গত ৩০ নভেম্বর দাখিল করা হলফনামায় সম্পদের বিবরনীতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ^াস উল্লেখ করেছেন, তার নিজ নামে নগদ টাকা রয়েছে ২০ লাখ (২০,০০,০০০)। আর স্ত্রী আশানুর বিশ^াসের নামে জায়গায় উল্লেখ করেছেন তার নগদ টাকা রয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা (২০,৪৫,৫৪৬)।

আব্দুল লতিফ বিশ^াসের নামে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ না থাকলেও তার স্ত্রীর নামে রয়েছে ৫ লাখ ৬০ হাজার ৯২০ টাকা (৫,৬০,৯২০)। এছাড়া তার স্ত্রীর নামে বন্ড, ঋনপত্র, ষ্টক একচেঞ্জ তালিকা ভুক্ত ও তালিকা ভুক্ত নয় কোম্পানী শেয়ার রয়েছে ২৭ লাখ টাকার (২৭,০০,০০০)।

পোস্টাল, সেভিংশ সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সঞ্চয় পত্রে বা স্থায়ী আমানতে আশানুর বিশ^াসের বিনিয়োগ রয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকা (৬৩,২৭,৫০০)। উপহার হিসেবে প্রাপ্ত ২০ তোলা স্বর্ণ। অন্যান্য ব্যবসার মূলধন রয়েছে ১৮ লাখ ৬৭ হাজার টাকা (১৮,৬৭,০০০)।

আব্দুল লতিফ বিশ^াসের স্ত্রী আশানুর বিশ^াস বেলকুচি পৌরসভার সাবেক মেয়র ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক।

আব্দুল লতিফ বিশ^াস আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। এর পর তিনি স্বতন্ত্র প্রার্থী নিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। আব্দুল লতিফ বিশ^াস ২০০৮ সালে সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর পর তিনি জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park