1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বগুড়ায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

বগুড়া জেলার শেরপুরের জামুন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে ৭০০ কম্বল বিতরণ করেছে সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৪ সিগন্যাল ব্যাটালিয়ন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সেনাবাহিনীর পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়।

এছাড়া কাহালু উপজেলার কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দূর্গাহাটা ও আশেপাশের এলাকার ৫০০ গরিব ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের এ আয়োজন করা হয়। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ‘দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ সেই লক্ষ্যে বিনামূল্যে দরিদ্র মানুষের মাঝে শস্য বীজ বিতরণ করেন সেনাসদ্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park