1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সিরাজগঞ্জে বালুর স্তূপ ধসে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

সিরাজগঞ্জে অবৈধ বালুর স্তূপ ধসে আব্দুর রহমান নামে এক শিশুর (৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু। প্রায় এক ঘণ্টা পর ওই বালুর স্তূপ সরিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, দুপুর ২টার দিকে আব্দুর রহমানসহ আরও দুই শিশু বালুর স্তূপের নিচে খেলাধুলা করছিল। এক পর্যায়ে আনুমানিক আড়াই টার দিকে বালুর স্তূপ ধসে পড়ে। পরে শিশু মাসুদ রানা ও আব্দুল্লাহ সরে যেতে পারলেও আব্দুর রহমান বালুর নিচে চাপা পড়ে। এরপর দুই শিশুর কান্নাকাটিতে স্থানীয়রা এগিয়ে এসে কোদাল দিয়ে বালু সরাতে থাকে। প্রায় এক ঘণ্টা পর আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে জানান, নদী খননের নামে রাঘববাড়িয়া গ্রামের মৃত বেল্লাল মণ্ডলের ছেলে ফজলুর রহমান ড্রেজার দিয়ে অবৈধভাবে এ বালুর স্তূপ করে রেখেছে। এ স্তূপে রাখা বালু প্রতিদিন ভেকু মেশিন দিয়ে কেটে বিক্রি করে ফজলুর। এ অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা বলেন, ওই স্থানে নির্ধারিত কোন বালু মহল নেই। কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখে তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park