1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ-৫ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নৌকার প্রচারণা শুরু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯১ বার পঠিত

সিরাজগঞ্জ-৫ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নৌকার প্রচারণা শুরু

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি- চৌহালী) আসনে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা বরাদ্দ পাওয়ায়, বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার, মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের অংশগ্রহণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, সাবেক সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি রশিদ সরকার, পৌর কাউন্সিলর জুলফিকার আহমেদ শিপন, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদিসহ বেলকুচি উপজেলা আওয়ামী লীগের দলীয় ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
পরে মমিন মন্ডলের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে নৌকার প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় গনসংযোগ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park