1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ

উল্লাপাড়ায় অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করায় বন্ধু গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৪ বার পঠিত

উল্লাপাড়ায় অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করায় বন্ধু গ্রেপ্তার

আল আমিন হোসেনঃ

উল্লাপাড়ায় বন্ধুকে অপহরণ করে ৩০ লক্ষ টাকা মুক্তপণ দাবি করায় অপর বন্ধু সৈকত (২০) কে গ্রেফতার করেছে উল্লাপাড়া থানা পুলিশ।
যানা যায় (১৪ ডিসেম্বর) পূর্বপরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার রাত ৮ টার দিকে রিপনকে তার কতিপয় বন্ধু বড়পাঙ্গাসী স্কুল মাঠে ডেকে নেয়, এরপর তারা রাত ১০টা পর্যন্ত তার সঙ্গে আড্ডা দিয়ে তাকে মারধর করে অপহরণ করে। পরে রিপনের মুঠোফোন থেকেই তার বাবাকে কল দিয়ে তার কাছ থেকে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে পরিবারে পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর অভিযানে নামে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় মাত্র ১০ ঘণ্টার মধ্যে হাত-পা ও মুখ বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় অপহৃত রিপনকে উপজেলার বড়পাঙ্গাসী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে উদ্ধার করে উল্লাপাড়া থানা পুলিশ , আটক করা হয় সৈকত শেখ (২০) নামে অপহরণকারী বন্ধুকে সৈকত ওই এলাকার মৃত মান্নান শেখের ছেলে। 

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেন, রিপনকে অপহরণ করে তার বাবাকে ফোন দিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে মর্মে তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে অভিযানে নামে পুলিশ, কয়েকদিন আগে রিপনের বড় ভাই বিদেশ থেকে দেশে আসে। তাই অপহরণকারীরা মনে করে রিপনদের কাছে অনেক টাকা আছে তার কারনে অপহরণ করছিলো।
অমৃত কুমার সূত্রধর আরও বলেন, তাকে উদ্ধারের পরে এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আটক সৈকতকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park