1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কামারখন্দে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুইজন গ্রেফতার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৮ বার পঠিত

চালক মানিককে (২৪) গলা কেটে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার কালিয়া উত্তরপাড়ার মৃত বাবু শেখের ছেলে খোকন শেখ (২৩) ও একই এলাকার ছামাদ শেখের ছেলে সাদ্দাম শেখ (২১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন জানান, নিহত মানিক ৩/৪ মাস আগে কিস্তিতে একটি ইজিবাইক কিনে ভাড়ায় চালায়। প্রতিদিনের মত গত মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে এসে খাওয়া-দাওয়া শেষে মানিক ইজিবাইক নিয়ে বিকেলে ভাড়া জন্য বাড়ি থেকে বের হয়। ওই দিন রাত ১০টা পার হলেও মানিক বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে একাধিকবার ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে মানিকের পরিবারের সদস্যরা বুধবার সকালে কামারখন্দ উপজেলার ঝাঐল উত্তরপাড়ার শীতল পাটি তৈরির একটি বেতের খেতে একজনের গলা কাটা মরদেহ পড়ে আছে এমন খবরে সেখানে পৌঁছে তারা নিশ্চিত হয় মরদেহটি মানিকের। মানিককে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইজিবাইক ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কামারখন্দ থানায় মানিকের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিবির ওসি জানান, এ ঘটনায় মানিকের মরদেহ সনাক্তের পর তথ্য-প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত আসামীদের সনাক্ত করে বুধবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামী খোকন শেখ ও সাদ্দাম শেখকে গ্রেফতার করা হয়। পরে আসামী খোকনের দেয়া তথ্যের ভিত্তিতে বেলকুচি থানা এলাকা থেকে নিহত মানিকের ইজিবাইকটি উদ্ধার করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park