1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শীতে নিউমোনিয়ার ঝুঁকি, সতর্ক থাকবেন যেভাবে

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৮ বার পঠিত

শীতকালে সুস্থ থাকা একটা চ্যালেঞ্জ। সর্দি-কাশি ও জ্বর তো আছেই। একই সঙ্গে দোসর হয় নিউমোনিয়াও। বাড়ির ছোট থেকে বয়স্ক সদস্যরা শীতে নিউমোনিয়ার কবলে পড়তে পারেন সবাই।

ফুসফুস সংক্রমণের কারণেই মূলত নিউমোনিয়া হয়। তবে শুরুতে এর গুরুত্ব না দিলে পরে গুরুতর আকার ধারণ করতে পারে।

নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ হলো অস্বাভাবিক জ্বর। এই জ্বর ক্রমশ বাড়তে থাকা নিউমোনিয়ার অন্যতম উপসর্গ। একই সঙ্গে কাশি, বুক মাথায় হালকা ব্যথা।

এই লক্ষণগুলো দেখলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি। তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো নিউমোনিয়া থেকে নিজেকে সুরক্ষিত রাখা। তার জন্য মেনে চলতে হবে কয়েকটি নিয়ম-

হাত ধুতে হবে

বাইরে থেকে ফিরে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন। নিউমোনিয়া আটকানোর এর চেয়ে স্বাস্থ্যকর উপায় আর নেই। নিজেও সর্দি-কাশিতে ভুগলে বারবার হাত ধুয়ে নিন।

হাতে কোনো রকম জীবাণু জমতে দেবেন না। হাত না ধুয়ে মুখ, চোখ, নাকে হাত দেবেন না। খেতে বসার আগেও ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন।

গরম পোশাক পরুন

যাদে ঠান্ডা লাগার সমস্যা আছে, তারা শীতে সব সময় গরম পোশাক পরে থাকার চেষ্টা করুন। খেয়াল রাখুন যাতে কোনোভাবেই ঠান্ডা না লেগে যায়। গরম পানি পান করুন। রাতে বাইরে বের হলেও মাথা, কান মাফলারে মুড়িয়ে রাখুন।

পানি পান করুন

প্রচুর পরিমাণে পানি পান করুন। নিজেকে আর্দ্র না রাখলে যে কোনো অসুখ হানা দেবে শরীরে। সারাদিন অন্তত ৭-৮ গ্লাস পানি পান করুন। গরম পানিও খেতে পারেন। গলাব্যথা হলে স্বস্তি পাবেন।

পুষ্টিকর খাবার খান

স্বাস্থ্যকর খাবার খান। শীতকালে প্রচুর সবুজ শাকসবজি পাওয়া যায় বাজারে। প্রতিদিন খাবারের পাতে সেগুলো রাখুন। ফাইবার, ভিটামিন, কার্বোহাইড্রেটে সমৃদ্ধ খাবার শীতে অন্য রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park