1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সলঙ্গায় ছাত্রদল নেতাকে না পেয়ে বাবাকে গ্রেফতার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪১ বার পঠিত

নাশকতা মামলার আসামি সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশিদ হিরনকে (৩০) না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবা সিরাজুল ইসলামকে (৫৭) গ্রেফতার করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৩ ডিসেম্বর) রাতে রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি ও পরিবার সূত্রে জানা যায়, সরকার পতনের এক দফা আন্দোলনের মাঝে ৩ ডিসেম্বর রাতে সলঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশিদ হিরনকে পুলিশ গ্রেফতার করতে গিয়ে তাকে বাড়িতে না পেয়ে তার অসুস্থ বাবা সিরাজুল ইসলামকে তুলে নিয়ে যায়। এরপর তাকে থানায় নিয়ে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তার বয়স ও অসুস্থতার কাগজপত্র পর্যালোচনা করে জমিন মঞ্জুর করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park