1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত
oplus_0

নিজস্ব প্রতিবেদক, বেলকুচি (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের এনায়েতপুরে আশরাফ আলী হত্যাকাণ্ডে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহিজ উদ্দিন ব্যাপারীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল। এ সময় হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বেলকুচি প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

oplus_0


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নূর আলম।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে এনায়েতপুর প্রশাসনিক থানার ফুটানী মার্কেটের সামনে আশরাফ আলী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তাঁর মৃত্যু হয়।
লিখিত বক্তব্যে আরও দাবি করা হয়, এলাকায় মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে মুন্না ও আশরাফ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে ঘটনার রাতে সোহেল মেম্বারসহ মুন্নার কয়েকজন সহযোগী আশরাফ আলীকে একা পেয়ে ছুরি ও চাকু দিয়ে আঘাত করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য কিংবা স্বাধীনভাবে যাচাই করা তথ্য সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়নি।
স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের দাবি, আশরাফ আলী হত্যাকাণ্ডের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহিজ উদ্দিন ব্যাপারীর কোনো সম্পৃক্ততা নেই। অথচ একটি মহল রাজনৈতিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর নাম জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিল কিংবা প্রকৃত অপরাধীদের আড়াল করার কোনো চেষ্টা গ্রহণযোগ্য নয়। তাঁরা এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলন থেকে আশরাফ আলী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইন অনুযায়ী বিচার এবং সবাইকে শান্ত ও ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাজীব হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ রহিজ উদ্দিন ব্যাপারী ও মোহাম্মদ আলী, দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম এবং বিএনপি নেতা মোঃ সাইদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park