1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

বেলকুচি প্রতিনিধি:
একটি স্বীকৃতি একজন শিক্ষার্থীর মনে জাগাতে পারে নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়। সেই স্বপ্নকে উৎসাহিত করতে সিরাজগঞ্জের ৯ উপজেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮শত ৫২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দিয়েছে মানবকল্যাণ মুখী প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন।

oplus_0

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা ৫৫ মিনিটে বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান,

সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মো. শহিদুল হাসান,
জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন
এবং বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান।
শুভেচ্ছা বক্তব্য দেন সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল)।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মেহেদী মাসুদ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়ার মুহূর্তে পুরো আয়োজন হয়ে ওঠে আনন্দ ও উৎসাহের মিলনমেলা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফাউন্ডেশনের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক আয়োজন ‘মেধায় মাতি’। এতে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিরা আনন্দে অংশ নেন।
ফাউন্ডেশনের উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভূঞা রোমেলের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান, ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শামছুল আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।
২৫ বছর ধরে মানবকল্যাণে ফাউন্ডেশন
উল্লেখ্য, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন সারাদেশে বৃত্তি প্রদান কার্যক্রমের পাশাপাশি আরও দুটি মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি শুধুমাত্র খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ)-এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তদের মাঝে ‘ছাদকা-ই-জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদান করা হচ্ছে।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি এসব মানবকল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর ধরে মানুষের পাশে থাকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park