1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের চায়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেক কারখানায় অভিযান, জরিমানা ১৩ হাজার টাকা জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে লক্ষ্য করে গুলি, বেলকুচিতে পিস্তলসহ পিতা-পুত্র আটক বেলকুচিতে ৬০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত দলিল লেখক উদ্ধার, গ্রেপ্তার ২ সাবেক সেনাসদস্য বেলকুচির তাঁতশিল্প বাঁচাতে সরকারি সুবিধা বাড়ানোর আশ্বাস এমপি আলীমের সিরাজগঞ্জ পৌর নির্বাচন নিয়ে টুকুর নির্দেশনা, ‘আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিই হবে বিএনপির প্রার্থী’ শেষ সম্বল বিক্রি করে পড়িয়েছিলেন বাবা, কৃষকের ছেলে সহকারী জজ—সারাদেশে ১২তম পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার জামায়াত নেতৃবৃন্দের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি সিরাজগঞ্জ জেলা জামায়াতের বেলকুচিতে ডেঙ্গু বাড়ছে, ২৩ দিনে ৫৬ রোগী শনাক্ত; কিশোরীর মৃত্যু

সিরাজগঞ্জের চায়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেক কারখানায় অভিযান, জরিমানা ১৩ হাজার টাকা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার চায়না বাঁধ ও হোসেনপুর এলাকায় রেস্টুরেন্ট ও কেক কারখানায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও চাইনিজ খাদ্যপণ্য উৎপাদন এবং বার্গার তৈরির ব্রেডে লেবেল না থাকার বিষয়টি ধরা পড়ে। মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪৩ প্রাসঙ্গিক। এছাড়া প্যাকেটজাত পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকলে একই আইনের ধারা ৩৭-এর বিধান প্রযোজ্য।

এ সময় মেসার্স লামহা ডেকোরেটেট কেকের মালিক মো. বিজয় শেখকে ৮ হাজার টাকা, চায়না বাঁধের যমুনা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজার মো. আরিয়ানকে ৩ হাজার টাকা এবং ডিঙী রেস্টুরেন্টের মালিক মো. শিহাবউদ্দিন খানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অভিযানের সময় কয়েকটি বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park