1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
থানায় অভিযোগের পরদিন মসজিদ থেকে বের হতেই ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বেলকুচিতে অভিযান:বেকারি ও ভোজ্যতেলে অনিয়মে ৮০ হাজার টাকা জরিমানা ঢাকা-রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর: হাটিকুমরুলে পথসভা নিয়ে প্রশাসনের সহযোগিতা চাইল ১১ দল মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না, বেলকুচিতে বজ্রপাতে প্রাণ গেল দপ্তরি কাম প্রহরীর বেলকুচিতে নৌকা বাইচে লাখো জনতার ঢল, বৈঠার ছন্দে মুখর যমুনার পাড় সিরাজগঞ্জে বাসের চাপায় সিএনজি যাত্রী এইচএসসি পরীক্ষার্থী নাদিয়া নিহত এনায়েতপুরে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে মিনি ফুটবল টুর্নামেন্ট ভোরের আগুনে সর্বস্ব পুড়ে ছাই, নিমগাছি বাজারে নিঃস্ব ৭ ব্যবসায়ী সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি

বেলকুচিতে অভিযান:বেকারি ও ভোজ্যতেলে অনিয়মে ৮০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বেকারি পণ্যের মোড়কে যথাযথ লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত ভোজ্যতেল বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার তামাই ও সমেশপুর বাজারে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

দুপুর আড়াইটার দিকে বেলকুচি উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে তামাই এলাকায় অবস্থিত কার্নেল বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বেকারি পণ্যের মোড়কে যথাযথভাবে লেবেল ব্যবহার না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কার্নেল বেকারির মালিক মো. এনামুল কবিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে সমেশপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়।

এ সময় ভোজ্যতেল, চিনি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে ভোক্তা পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ‘জীবন’ ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন ও পাম তেল বিক্রির অপরাধে মেসার্স আল্লার দান এন্টারপ্রাইজের মালিক মো. ইউনুস আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অভিযানের অংশ হিসেবে বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সতর্ক করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তার অধিকার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park