1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
অসুস্থ সাংবাদিক ও মোহনা টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ প্রেসক্লাব।

সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ের নাক, কান ও গলা হাসপাতালে আশরাফুল ইসলাম জয়ের টাইম্পানোপ্লাস্টি (কানের পর্দা মেরামতের অস্ত্রোপচার) সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না ও যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু। এ সময় তারা প্রেসক্লাবের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে একটি অনুদানের চেক আশরাফুল ইসলাম জয়ের হাতে তুলে দেন।

এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো. সোহান শেখ ও ইউসুফুজ্জামান এমরান উপস্থিত ছিলেন।

সাংবাদিক আশরাফুল ইসলাম জয় তার দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park