1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পঠিত
Oplus_16908288

রায়গঞ্জ প্রতিনিধি:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ছিল না প্রয়োজনীয় অনুমোদন ও লেবেল

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, কেক ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে দুই বেকারিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার সলঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেলে শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪৩-এর আওতাভুক্ত অনিয়মসহ খাদ্য উৎপাদনে বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। ওই ধারায় মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে।

অভিযানসংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, উৎপাদিত পণ্যে প্রয়োজনীয় লেবেল না থাকা এবং ব্রেড, কেক ও বিস্কুট উৎপাদনে বিএসটিআইয়ের অনুমোদন না নেওয়ার বিষয় পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ধারা ৩৩-তেও নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ ও মানদণ্ড লঙ্ঘন করে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে—এমন প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন বা বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

এ সময় মতি বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ব্যবস্থাপক মো. হিরা সরদারকে ৫০ হাজার টাকা এবং আলমিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো. জিল্লুর রহমান সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দ, র‍্যাব-১২ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, উৎপাদন বা বিক্রয় ভোক্তা-অধিকারবিরোধী কার্য হিসেবে বিবেচিত হয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park