1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ

এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত
Oplus_16908288

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর।
সোমবার (১৭ আগস্ট) সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি গোলাম মুক্তাদীরকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার রাতে গ্রেপ্তার করে। এর আগে বিকেলে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে একটি ক্যাফেতে অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ।
ঘটনার রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০–৪০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার পর জেলা বিএনপি এক বিবৃতিতে হামলার জন্য জামায়াত, শিবির ও এনসিপির নেতাকর্মীদের দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। তবে পৃথক বিবৃতিতে জামায়াত ও এনসিপি অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদের শনাক্ত ও শাস্তির দাবি জানায়।
এদিকে এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া দুই এজাহারভুক্ত আসামির একজন বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের পৌর সদস্য সচিব, যিনি একই সঙ্গে রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে হামলার সঙ্গে জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park