1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৯০ বার পঠিত

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মাসুদ রানা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি এলাকায় গোপনে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিলেন। এতে এলাকার কিছু কিশোর ও তরুণ জুয়ার প্রতি আসক্ত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী তাকে আটক করে। এ সময় উত্তেজিত কিছু লোক তাকে মারধর করে বলে জানা যায়। পরে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park