1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১২১ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এর আগে প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় দিনের বিভিন্ন শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদিন পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় এবং নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়, পাশাপাশি লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হচ্ছে।
এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ জেলা পুলিশ পুনর্ব্যক্ত করেছে যে, বাংলাদেশ পুলিশে যোগ্য ও মেধাবী তরুণ-তরুণীদের অন্তর্ভুক্ত করতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park