1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন

তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা করছেন মাওলানা শাহিনুর আলম
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ, তাড়াশ পৌরসভা ও ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ সময় তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান, তাড়াশ পৌরসভার মেয়র
ও ছয়টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২৬ মে) সকালে তাড়াশ উপজেলা জামায়াতের আয়োজনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. শায়েখ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা জামায়াতের তত্ত্বাবধায়ক সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির খ ম সাকলাইন, সেক্রেটারি শাহজাহান আলী প্রমুখ।

অনুষ্ঠানে তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল বাশার, ভাইস চেয়ারম্যান পদে বারুহাস ইউনিয়ন জামায়াতের সভাপতি গোপাল কিবরিয়া, নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা নারী জামায়াতের সেক্রেটারি আমিনা খন্দকারের নাম ঘোষণা করা হয়।

তাড়াশ পৌর মেয়র পদে নির্বাচন করবেন তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবীব।

ছয়টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন— ১ নম্বর তালম ইউনিয়ন পরিষদে মাওলানা আবুল কাশেম কাজী, ৩ নম্বর সগুনা ইউনিয়ন পরিষদে ডা: মোহাম্মদ একলাস উদ্দিন, ৪ নম্বর মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদে মো: মোশারফ হোসেন, ৫ নম্বর নওগাঁ ইউনিয়ন পরিষদে মাওলানা মোক্তার হোসাইন, ৭ নম্বর মাধাইনগর ইউনিয়ন পরিষদে সাংবাদিক আব্দুল বারিক খোন্দকার ও ৮ নম্বর দেশী গ্রাম ইউনিয়ন পরিষদে মো: মাসুদুর রহমান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park