1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা “আল্লামা সাঈদী কুরআনভিত্তিক সমাজ গঠনে অনুপ্রেরণা হয়ে থাকবে” — আরিফুল ইসলাম সোহেল

বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১২৫ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুরমা গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে শ্যালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পর বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে এক দুলাভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত দুলাভাই পলাতক রয়েছেন।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গুরমা গ্রামের মো. আকবর আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫) তার শ্যালিকা একই গ্রামের সাইদুর রহমানের মেয়ে শারমিন খাতুন (২৬)-এর সঙ্গে গত ৫ মাস আগে প্রেমের সম্পর্কে জড়ান। ভুক্তভোগী শারমিনের অভিযোগ, সম্পর্কের একপর্যায়ে শহিদুল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন।

​সম্প্রতি শারমিন খাতুন বিয়ের জন্য চাপ দিলে শহিদুল ইসলাম তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানান।

​ভুক্তভোগী শারমিন খাতুন বলেন, শহিদুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ভোগ করেছে। এখন সে আমাকে বিয়ে করতে চাচ্ছে না। আমি আমার সামাজিক মর্যাদা ও অধিকার ফিরে পেতে তাকেই বিয়ে করতে চাই।

​এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত শহিদুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ থাকায় এবং তিনি পলাতক থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য বা মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

​স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park