1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পঠিত

সাব্বির মির্জা তাড়াশ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাস্তা গ্রামে এক কীটনাশক ব্যবসায়ীর বাসার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলহাজ মো. জাহাঙ্গীর আলম জানান, রাতে খাবার খেয়ে তিনি ও তার স্ত্রী ঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ৩টার দিকে তার স্ত্রী সেহরির রান্নার জন্য ঘুম থেকে উঠে পাশের ঘরের জানালা ভাঙা ও গ্রিল কাটা দেখতে পান। ঘরের আলমারি ও ড্রয়ারের জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় ছিল। পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
তিনি আরও জানান, আলমারিতে রাখা নগদ ৩ লাখ টাকা ও ২৯ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে তাড়াশ থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park