1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খাঁন ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার পঠিত

উল্লাপাড়া প্রতিনিধিরঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাওলানা রফিকুল ইসলাম খাঁন ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে নলসোন্দা রক্ত শপথ যুব সংসদ কতৃক আয়োজিত উল্লাপাড়ার নলসোন্দা ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ও সিরাজগঞ্জ-৪ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী, মাওলানা রফিকুল ইসলাম খাঁন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, জেলা নায়েবে আমীর, ও সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম

এসময় উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, সলপ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফজলুল হক, সলপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন , স্থানীয়
খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। খেলাটি জাতীয় মানেন হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন বিশৃঙ্খলা হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি,আলহামদুলিল্লাহ।
আগামী নির্বাচনে আমি যদি বিজয়ী হতে পারি, যুবকদের পাশে থাকবো, আবার যদি নির্বাচীত নাও হতে পারি, তবুও আমরা আগামীতে যুবকদের সাথে নিয়ে, এই খেলা প্রতিবছর আয়োজন করবো,ইনশাআল্লাহ।
ফুটবল টুর্নামেন্টে উপজেলা কানসোনা হাবিব ফুটবল একাডেমি দল ২-০ গোলে মেহেদী এগ্রো ফুটবল ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ৬৫ হাজার টাকা। এবং পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে ৪৫ হাজার টাকা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park