1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

রায়গঞ্জে চার মাদকসেবী আটক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

রেজাউল করিম:
সিরাজগঞ্জের রায়গঞ্জে গাঁজা সেবনের দায়ে চার মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চান্দাইকোনা কালিমাতা মন্দির এলাকার সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক চারজন হলেন—চান্দাইকোনা পাবনা বাজারের মৃত আব্দুল মতিন খানের ছেলে আব্দুল্লাহ খান জয়, চান্দাইকোনা হাওলাদার পাড়া গ্রামের মৃত সূর্য চন্দ্র হাওলাদারের ছেলে আনন্দ চন্দ্র হাওলাদার, একই গ্রামের মৃত হরেন্দ্র নাথ চন্দ্র হাওলাদারের ছেলে কার্তিক চন্দ্র হাওলাদার, চান্দাইকোনা গ্রামের শাহজাহান আলী শেখের ছেলে ফয়সাল জাহান সবুজ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার এসআই জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে চান্দাইকোনা আন্ডারপাসের পশ্চিম পাশে পুরাতন শ্রী শ্রী কালিমাতা মন্দিরের দক্ষিণ দিকে টিনের চালার নিচে গাঁজা সেবনের সময় চারজনকেই হাতেনাতে আটক করা হয়।

এসআই জাফর আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনীর ২১ ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম মাসুদ রানা বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।#

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park