1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪২২ বার পঠিত

আব্দুল আওয়াল, এনায়েতপুর :

বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানাধীন জালালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে, জালালপুর মুলকান্দি বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৫ নভেম্বর ) বিকেলে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর রুকন আলহাজ্ব মোঃ শাহজাহান আলী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় সিরাজগঞ্জ-৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদ প্রার্থী ও শাহজাদপুর উপজেলা আমীর মাওলানা মোঃ মিজানুর রহমান বলেন,আমি আপনাদেরই সন্তান আপনাদের দোয়া এবং ভোটের মাধ্যমে আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি জালালপুর থেকে যারা শাহজাদপুর কাপড়ের হাটে ব্যবসা করতে যান, তাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যে সকল সমস্যা আছে, তার সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। জালালপুর ইউনিয়নে সকল প্রকার উন্নয়নমূলক কাজ ও রাস্তা ঘাট সংস্কার ও নতুন করে কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা করবো ইনশাআল্লাহ
উক্ত নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন , সিরাজগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, জেলা মজলিসে শূরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সেলিম রেজা সহ স্থানীয় নেতৃবৃন্দ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহজাদপুর নির্বাচনী কমিটির প্রধান পরিচালক ও এনায়েতপুর থানা সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেন, শাহজাদপুর উপজেলা সেক্রেটারি আব্দুল মালেক, পৌর আমির মোঃ আমিনুল ইসলাম,এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, থানা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন আমির মাওলানা মোঃ ইউসুফ আলী, ইউনিয়ন সেক্রেটারি মোঃ গোলাম মোস্তফা, ,উপজেলা স্মার্ট কমিটির সভাপতি আকরাম আলী, জামায়াতে ইসলামীর নেতা, মোঃ মোতালেবুর রহমান, মাওলানা মোঃ মাহবুব আলম, সাইফুল ইসলাম, আলহাজ্ব আজমত আলী, মোঃ শাহআলম, ডাঃ মোঃ ইদ্রিছ আলম, হাবিবুর রহমান আলাল, প্রমূখ।
বক্তাগন বলেন, ।যারা মনোনয়ন বানিজ্য করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের পরিবেশ গোলাটে করতে চেয়েছে,দেশের সম্পদ ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা আবার দেশের ভাগ্যের পরিবর্তন করবে। আরোও বলেন চাঁদাবাজ, দূর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই
আগামীতে সৎ,যোগ্য, চরিত্রবান লোকদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে ন্যায়, ইনসাফ,আদোল সমাজে প্রতিষ্ঠা করতে হবে। উক্ত সভা সঞ্চালনা করেন জামায়াত নেতা ডাঃ আব্দুল্লাহ মাহমুদ ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park