1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জামায়াত নেতার বিরুদ্ধে “কুরুচিপূর্ণ বক্তব্য” দেওয়ায় জাবির রেজিস্টারের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৫০ বার পঠিত


শামীম শাহরীয়ার রাফির,সিরাজগঞ্জ প্রতিনিধি:

আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, তাদের স্ত্রীদের প্রতি জামায়তের হক আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের রেজিস্টার, ড. নাহরিন ইসলাম খানের, এমন বক্তব্যের বিরুদ্ধে মামলা দয়ের করেছে, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের জামায়ত মনোনিত এমপি পদ প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম।
মঙ্গলবার ( ৪ নভেম্বর ) সকালে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক শাহরিয়ার শহীদ বাপ্পির আদলতে মানহানী মামলা দায়ের করেন ভুক্তভোগী জাহিদুল ইসলাম।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ অক্টোবর রাতে গাজী টিভিতে এক টকশো অনুষ্ঠানে কাজী জেসিনের সঞ্চালনায় ড.নাহরিন ইসলাম খান তার বক্তব্যে দাবি করেছেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো: জাহিদুল ইসলাম, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে তাদের স্ত্রীদের প্রতি জামায়তের হক আছে এমন একটি বক্তব্য দিয়েছেন।

ঐ অনুষ্ঠানে উপস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিবকে উদ্দেশ্য করে কথাটি বলেন তিনি। এ সময় তিনি জামায়াত নেতার এমন বক্তব্যের ব্যাখ্যাও চান ।
মামলায় আরো উল্লেখ করা হয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কর্মীরা সমর্থকরা জামাতকে ভোট দিতে পারে, এই কারণেই একটি পক্ষ এ ধরনের কুরুচিপূর্ণ বিভ্রান্তিমূলক বক্তব্য ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। যেটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এবং সম্পূর্ণ মনগড়া।
এ বিষয়ে মামলার বাদী মোঃ জাহিদুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে আমাকে হেও প্রতিপন্ন করার জন্য এ ধরনের মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। যে কারণে ন্যায় বিচার পাবার স্বার্থে আমি আদালতে মামলাটি দায়ের করেছি।
এ ব্যাপারে বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব বলেন, মানহানি মামলাটি আদালত গ্রহণ করেছে। পরবর্তীতে এ বিষয়ে আদেশ দিবে আদালত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park