1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এনায়েতপুরের স্থল ইউনিয়নে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

আব্দুল আওয়াল,এনায়েতপুর:

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার স্থল ইউনিয়নের ছাত্রদলের নওহাটা বাজারে স্থানীয় ছাত্রদলের উদ্যোগে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০৩ নভেম্বর( মঙ্গলবার) বিকেলে অনুষ্ঠিত উক্ত সভায় আসন্ন জাতীয় নির্বাচনে কেন্দ্র কমিটি গঠন ছাড়াও ছাত্রদলের সদস্য সংগ্রহ বিষয়ে আলোচনা করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাসমত আলী হাসু। এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য ও স্থল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হারান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্থল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত স্থল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম বকুল (মেম্বর)। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ শাহাআলম মোল্লা, স্থল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম তাইবুর রহমান সুজন, মোঃ আবুল কাসেম আজাদ, মোঃ সেলিম রেজা, সভা সঞ্চালনা করেন ছাত্রদল নেতা আহম্মেদ রাজ।
বক্তা গন বলেন, ছাত্রদল জন্ম লগ্ন থেকে জাতির পাশে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করে এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থল ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে থেকে ধানের শীষ মার্কা কে বিপুল ভোটে জয় যুক্ত করতে কাজ করবে। ছাত্রদলের এই নির্বাচনীয় কমিটিকে জোরালোভাবে ভূমিকা রাখতে হবে, যাতে করে আমাদের থেকে কেউ ভোট ছিনিয়ে নিতে না পারে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park