1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

সরকারি জমি বেদখল করে নির্মিত আওয়ামী লীগ কার্যালয় এখনো বহাল তবিয়তে

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের এনায়েতপুর কাপড়ের হাটের সরকারি জমি দখল করে নির্মিত আওয়ামী লীগের কার্যালয় এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হাটের দুই তৃতীয়াংশ ভূমি দখল করে নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দীর্ঘদিন যাবত দাবি করে আসছেন ব্যবসায়ীরা।

এ নিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর বহু আবেদন নিবেদন করা হয়েছে এবং সর্বশেষ মঙ্গলবার আবেদন করেছেন এনায়েতপুর হাটের ইজারাদার আনিছুর রহমান।

জানা যায়, তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুর থানা সদরে ৩১.৩৮ একর জায়গায় প্রতিষ্ঠিত এনায়েতপুর হাট। যমুনার চরাঞ্চলে উৎপাদিত কৃষি ও গবাদি পশু এবং কাপড় সহ তাঁত শিল্পের সকল উপকরণ এ হাটে বেচাকেনা হয়।

এখানে প্রতি শুক্রবার সাপ্তাহিক হাটবার। এছাড়া রোববার ও বুধবার দেশের সর্ববৃহৎ কাপড়ের হাট বসে যেখানে দেশের বিভিন্ন অঞ্চল সহ ভারতের ক্রেতারাও আসতো।

তবে এই হাট ধ্বংস করার লক্ষ্যে ২০১০ সালে ভূমি দখল করে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের আমলে এনায়েতপুর থানার সামনে হাটের প্রাণকেন্দ্রে আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মান করা হয়। এছাড়া আ’লীগের প্রভাবশালী দলীয় নেতারা নামে বেনামে অবৈধ ভাবে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এতে হাটের পেরিফেরিভুক্ত ভূমির মধ্যে প্রায় ২১.৩৮ একর হাটের জায়গা অবৈধ ভাবে দখলে নেয় তারা। অনেকেই জাল দলিল সৃজন করে নিজেদের নামে জমি নামজারি করে নিয়েছে।

একারনে ঐতিহ্যবাহী এনায়েতপুর হাটের বেচা-বিক্রি, ব্যবসার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়ে যায়। হাটে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা দিন দিন কমতে থাকে। ধ্বংসের পথে চলে হাটটি ।

এনায়েতপুর কাপড় বিক্রেতা আহসান হাবীব, জহির শেখ ও জামাল উদ্দিন জানান, হাটের মধ্যে দলীয় কার্যালয় হওয়ায় বেচাবিক্রির সুষ্ঠ পরিবেশ নেই। নিরাপত্তা ও হাটের উন্নয়নে শেড, ড্রেন নির্মান সহ নিরাপদ পানি ও স্যানিটেশনে ব্যবস্থা নিশ্চিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করছি।

এদিকে জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর এনায়েতপুর হাটের জায়গা উদ্ধারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর তিনবার আবেদন করেও কাজের কাজ কিছুই হচ্ছে না দাবি করে ইজারাদার আনিসুর রহমান অভিযোগ করে জানান, আওয়ামী লীগের অফিস এখনো বিদ্যমান থাকায় খুনি হাসিনার দোসরদের আনাগোনা রয়েছে। এতে হাটের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিক্রেতা ও ব্যাপারিগণ আসছে না, এ কারণে সঠিকভাবে রাজস্ব আদায় হচ্ছে না, চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা।

আনিসুর রহমান আরও অভিযোগ করে বলেন, এনায়েতপুর থেকে পাঁচিল আঞ্চলিক সড়কের সংস্কারের সুযোগে বিভিন্ন জায়গা আবার নতুন করে একশ্রেণীর প্রভাবশালীরা হাটের জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে। এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয় সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলমুক্ত করার দাবি জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park