1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

রায়গঞ্জের ধানগড়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছরপূর্তি উপলক্ষ্যে মিলনমেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩৩৩ বার পঠিত

রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ধানগড়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছরপূর্তি উপলক্ষ্যে মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩রা এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় ধানগড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. মাহমুদুল হক মাহমুদের সভাপতিত্বে ও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. কামরুল হাসান মুরাদের সঞ্চালনায় প্রথম পর্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি হযরত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল কুদ্দুস, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আ.হ.ম. খোকন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল প্রমুখ।
বক্তারা ঐতিহ্যবাহী এই বিদ্যাপিঠের উত্তরোত্তর সাফল্য কামনা করেন, “সাফল্যের ৭৫ বছর” শিরোনাম যেন স্বার্থক হয় সেদিকে খেয়াল রেখে কাজ করার আহবান জানান।
উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত অবকাঠামোগত দিক, বিদ্যালয়ের ফলাফলসহ সার্বিক অবস্থা বিবেচনায় ধানগড়া উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সোনাতন কুমার স্কুলের সার্বিক পরিস্থিতি বর্ণনা করেন এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় দুই সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, উপস্থিত সকলেই অতীত স্মৃতিতে মন্থর হয়ে যান, পরস্পর পরস্পরের সাথে সৌহার্দপূর্ণ পরিবেশে স্মৃতিচারণ করেন এবং অত্র বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড, উন্নয়নসহ সকল কার্যক্রমে সর্বাগ্রে সম্পৃক্ত থাকার প্রত্যয়ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park