1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে বেলকুচি পৌরসভা কতৃপক্ষের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
আদালতের আদেশ লঙ্ঘন করে যানবাহন থকে পৌর টোল আদায় করা হচ্ছে এমন মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ পরিবেশন করা হয়েছে অভিযোগ তুলে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বেলকুচি পৌরসভা কতৃপক্ষ।

রোববার (২৩ মার্চ) বিকেল ৩টায় বেলকুচি পৌরসভা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেলকুচি পৌরসভার পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ।

তিনি বলেন, আদালত নিষেধাজ্ঞা দেবার পরেও আমরা টোল আদায় করছি এমন অভিযোগ তুলে একটি পত্রিকা সংবাদ পরিবেশন করেছে। যেটা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। বরং আদালতের আদেশ পাবার পরপরই আমরা ইজারাদারকে ডেকে টোল আদায় বন্ধ করতে নির্দেশনা দেই। এরপর থেকে যানবাহন হতে পৌর টোল আদায় বন্ধ রয়েছে। এরপরও উদ্দ্যেশ্যে প্রনোদিতভাবে বেলকুচি পৌরসভা ও আমাদের হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই এমন সংবাদ পরিবেশন করা হয়েছে। এমনকি সংবাদে আমাদের পৌর কতৃপক্ষের কারো কোনও বক্তব্য পর্যন্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, গত ১১ মার্চ আদালত পৌর টোল আদায়ে নিষেধাজ্ঞা দেন। পরেরদিন আমরা আদেশ পাবার পরেই টোল আদায় বন্ধ করে দেই। তারপরও গত ১৯ মার্চ দৈনিক জয়সাগর নামে স্থানীয় একটি পত্রিকা টোল আদায় হচ্ছে মর্মে সংবাদ পরিবেশন করে। যেখানে ১২ তারিখ থেকেই টোল আদায় বন্ধ সেখানে ১৯ তারিখে টোল আদায় হচ্ছে উল্লেখ করে তারা কীভাবে সংবাদ পরিবেশন করে সেটা আমাদের বোধগম্য নয়। এবং সংবাদ প্রচারের আগে পৌর কতৃপক্ষের কোনো বক্তব্যও নেওয়া হলোনা। এসময় আগামীতে এমম মনগড়া সংবাদ পরিবেশন করলে পৌরসভার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামানসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park