1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সংবিধান বিদ্যমান থাকায় সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের নির্বাচন প্রয়োজন নেই- টুকু।

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

হারুন অর রশিদ খান হাসান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,নতুন কোন রাষ্ট্রের জন্ম হলেই সংবিধান রচনার জন্য গণপরিষদের নির্বাচন করতে হয়। কিন্ত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র,যেখানে সংবিধান রয়েছে যা আমাদের রাষ্ট্রের বুনিয়াদ,কাজেই সংবিধান বিদ্যমান থাকায় সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের নির্বাচনের কোন প্রয়োজন নেই। দরকার হলে নির্বাচিত জাতীয় সংসদই বিদ্যমান সংবিধানের সংশোধন করবে।
সোমবার সিরাজগঞ্জের জেলা আইনজীবী ভবনের দ্বিতীয়তলার হল রুমে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,অন্তবর্তী সরকার কোনদিন স্থানীয় সরকার নির্বাচন করেনি,এটি তাদের কাজও না। স্থানীয় সরকার নির্বাচন আগে করা হলে পতিত ফ্যাসিস্ট সরকারের লুটেরারা তাদের নিকট গচ্ছি অঢেল অর্থ দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্ঠি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ খুঁজবে।
তিনি প্রধান উপদেষ্ঠাকে উদ্দেশ্য করে বলেন,অনেক সময় চলে গেছে,কোন সংস্কারই করতে পারেননি,গণহত্যাকারী শেখ হাসিনার কোন বিচারই শুরু করতে পারেননি,সংস্কার করা আপনাদের কাজ না,স্বল্প সময়ে গণহত্যাকারী হাসিনার বিচারও করতে পারবেন না, কাজেই দ্রুত জাতীয় নর্বিাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করলেই দেশে শান্তি ফিরে আসবে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট কে.এম.রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলালের পরিচালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজকোটের পিপি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শফিকুর হায়দার ( রফিক সরকার)

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park