1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত রাশেদুলের পরিবারকে জামায়াতের আর্থীক সহায়তা প্রদান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪০ বার পঠিত

রায়গঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ব্রাক্ষনবাড়িয়া গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে সিএনজি চালক মোঃ রাশেদুল ইসলাম(২২) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। ১৯ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯ ঘটিকায় রায়গঞ্জ উপজেলা আমীর মুহতারাম আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের সিরাজগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার ময়দুল আলম, সিরাজগঞ্জ শহর আমীর অধ্যাপক আবদুল লতিফ, পাঙ্গাসী ইউনিয়ন সহসভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি আলহাজ্ব আবু বক্কার সিদ্দিক, সহকারী সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম, অফিস সম্পাদক জনাব মেরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এস এম সালাউদ্দিন হাসিনুর সহ স্হানীয় নেতৃবৃন্দ।
জামায়াতের পক্ষ থেকে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম নিহত রাশিদুল ইসলামের পিতার হাতে নগদ ৫০ হাজার টাকা উপহার প্রদান করেন

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park