1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৬৬ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে অপারেশন ডেভিল হান্টে আব্দুল বারেক (৬০) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই বাজার এলাকা থেকে বারেককে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয়। সে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তামাই কালিবাড়ী গ্রামের মৃত সুজাব আলী শেখের ছেলে। তার নামে বেলকুচি থানায় নাশকতার মামলা রয়েছে।

গ্রেফতারের পর তাকে থানায় আনা হয়। সেখান থেকে তাকে বিকালেই জেল হাজতে প্রেরণ করা হয়।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park