1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বেলকুচিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বইমেলা ও সাংস্কৃতিক সপ্তাহ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৯ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ:

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হচ্ছে “বইমেলা ও সাংস্কৃতিক সপ্তাহ।

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বেলকুচি আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এ বইমেলা ও সাংস্কৃতিক সপ্তাহ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি উপজেলা শাখার আহ্বায়ক মুসা হাসেমী তার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ব্যানার পোস্ট করে এ তথ্য জানান।

তিনি ব্যানারে লেখেন যে মেলাতে দেশ বরেণ্য কিছু লেখক, শিল্পী ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন। ব্যানারে স্পনসর বা স্টল বরাদ্দের জন্য একটা মোবাইল নাম্বার (০১৭৭১-৮৮৩১১৮) দিয়ে জানান যে মেলাতে ১০/১০ ফিট মোট ৩০ টি স্টল থাকবে। যেকোন ব্যাক্তি,প্রতিষ্ঠান ও সংগঠন এ স্টল নিতে পারবেন বলে জানান।

তিনি ব্যানারে আরো জানান যে মেলাতে থাকছে সাংস্কৃতিক সপ্তাহ, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, গানের কনসার্ট ও কাওয়ালী সন্ধ্যা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park