1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতারণার দায়ে সিরাজগঞ্জ জেলা ওলামা দল ও সাংবাদিক নেতা জেলহাজতে

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪২ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জে প্রতারণা মামলায় তিন বছরের কারাদন্ডপ্রাপ্ত বিএনপি নেতা ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ এনামুল হককে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. বিল্লাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শেখ মোঃ এনামুল হক সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের পাঁচিল গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট শাহ আলম ডেভিড এ তথ্য নিশ্চিত করে জানান, শেখ এনামুলের বিরুদ্ধে সাজা পরোয়ানা ছিল। বুধবার আদালতের স্যারেন্ডার দিয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি সুত্রে জানা যায়, শেখ মো. এনামুল হক মিশাম এগ্রো ইন্ডাষ্ট্রি লিমিটেড ও মিশাম ফিডস্ লিমিটেডের মানি এ্যান্ড ব্যাংকিং এ্যাসিসষ্টেন্ড অফিসার পদে কর্মরত ছিলেন। ২০১৬ সালের এপ্রিল মাসে কোম্পানীর সাপ্লাইয়ারদের প্রেমেন্টের জন্য প্রায় ১৬ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করেন। কিন্তু ওই টাকা সাপ্লাইয়ারদের না দিয়ে শেখ এনামুল আত্মসাত করেন। এ ঘটনায় কোম্পানীর পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়।
মামলার স্বাক্ষ্যপ্রদান শেষে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর আদালত তাকে তিন বছরের কারাদন্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে তিনি জজ আদালতে আপীল করেন । শুনানী শেষে ২০২৩ সালের ২১ জুন জেলা যুগ্ম জজ আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখেন। ওই মামলায় তার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারী পরোয়ানা জারী হয়। বুধবার আদালতে হাজিরা দিতে এলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, একই কোম্পানীর দায়ের করা আরও একটি চুরির মামলায় তিন বছরে সাজাপ্রাপ্ত শেখ এনামুল হক। ওই মামলাটির সূত্রে জানা যায়, শেখ মো. এনামুল হক মিশাম এগ্রো ইন্ডাষ্ট্রি লিমিটেড ও মিশাম ফিডস্ লিমিটেডের মানি এ্যান্ড ব্যাংকিং এ্যাসিসষ্টেন্ড অফিসার পদে কর্মরত ছিলেন। ২০১৬ সালের ১৩ এপ্রিল কোম্পানীর লেবার বিল ও ট্রাক ভাড়া বাবদ এমডি ও ডিরেক্টর স্বাক্ষরিত ইসলামিয়া ব্যাংক সিরাজগঞ্জ শাখার (একাউন্ড নং ২৬৮৩, চেকনং ৮৪১৯৬৬৯ ও একাউন্ড নং ৩১১৮ চেক নং ৭৯০৮১৭৬) দুটি চেক তার এনামুলের নামে প্রদান করা হয়। এনামুল চেক দুটি গ্রহন করে স্বাক্ষর পূর্বক ব্যাংক থেকে ৪ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে আত্মগোপন করে। এ ব্যাপারে কোম্পানীর স্টোর অফিসার শাকিল উদ্দিন অর্থ আত্মসাত ও প্রতারনা অভিযোগ এনে (৪০৮ ধারায়) মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রদান শেষে ২০১৮ সালের ৩১ মে তাকে তিন বছরের কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা করেন আদালত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park