1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে বিএনপির জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

সিরাজগঞ্জ বেলকুচি,এনায়েতপুর ও চৌহালী আসনের ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে আহবায়ক করে সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন হয়।

রবিবার (০২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল মান্নান তালুকদার, আকবর আলী, এ্যাড. সিমকী ইমাম,
মজিবর রহমান লেবু, মোগবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, আব্দুল আজিজ সরকার, ভিপি শামীম, আবু সাঈদ সুইট, নুর কায়েম সবুজ, ডাঃ এম এ মুহিত, গোলাম সারোয়ার, রকিবুল করিম পাপ্পু, অধ্যাপক আবু শামীম, কনক চাঁপা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park