1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বেলকুচিতে বাক প্রতিবন্ধীর জায়গা দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৮২ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম নামে এক বাক প্রতিবন্ধীর জায়গা দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ১১ টার দিকে বেলকুচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাক প্রতিবন্ধী মনিরুল ইসলামের বড় ভাই মোজাম্মেল হক।
সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, মুকুন্দগাতী গ্রামের জুলহাস উদ্দিনের কাছে বেশ কিছুদিন আগে ১৮ শতক পৈত্রিক সম্পত্তি বিক্রিয় করা হয়। কিন্তু জুলহাস উদ্দিন বিভিন্ন সময় জোড়পূর্বকভাবে ২৩ শতক জায়গা দখল করার পায়তারা করেন। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের গত ২৪ জানুয়ারী বিকাল ৪ টার সময় লোকবল ও বাশেঁর লাঠি, কাঠের বাটাম ও লোহার রড দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে জোড়পূর্বকভাবে প্রবেশ করে। আমরা তাদের বাধাঁ দিলে তারা আমাদের উপর লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে আঘাত করে এতে আমার হাতে লেগে মারাত্মাকভাবে জখম হয়। এছাড়াও তারা উপর্যপুরি এলোপাথারীভাবে মারপিট করে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপেক্স ভর্তি করেন। পরবর্তীতে এ বিষয়ে বেলকুচি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
উক্ত সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন, বেলকুচি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মুকুল হোসেনসহ ভুক্তোভোগী পরিবাররের সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park