1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নববর্ষের প্রকাশনা উৎসব ২০২৫ এর উদ্বোধন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১০৮৯ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে  নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
২০ জানুয়ারি ২০২৫, সোমবার সকাল ৯টায় সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজার সভাপতিত্বে ও শহর শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ সরকার এর ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আমিন , সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ , শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ সহ কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, শহর ও কলেজ শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
প্রকাশনা উৎসব স্টলের নামকরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে শহীদ ও সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী শহীদ শিহাব এর নামে “শহীদ শিহাব স্টল”।
২দিন ব্যাপি প্রকাশনা উৎসবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও সিরাজগঞ্জ সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ আমিনুল ইসলাম । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কলেজ ক্যাম্পাসে পূর্বে এধরণের সৃজনশীল, আয়োজন লক্ষ করা যায়নি। তিনি ইসলামী ছাত্রশিবিরকে জ্ঞানমূলক, বুদ্ধিবৃত্তিক ও গবেষণাধর্মী বিভিন্ন  আয়োজনের মাধ্যমে জ্ঞান ও মেধা বিকাশের আহবান জানান।

উল্লেখ, প্রকাশনা উৎসবটি ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উক্ত প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের ইংরেজি নববর্ষ এর জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক ৩ পাতার আকর্ষণীয় ক্যালেন্ডার, ছোট- বড় ১ পাতা ক্যালেন্ডার, বিভিন্ন ডায়েরি, স্টিকার, দাওয়াতি উপকরণ, আকর্ষণীয় পোস্টার, সাময়িকী, বিজ্ঞান ম্যাগাজিন, ইংরেজি ম্যাগাজিন, বুকলেট ও সাহিত্য সহ বিভিন্ন প্রকাশনা। এছাড়াও রয়েছে রিডিং জোন ও সমর্থক ফরম পূরণ ডেস্ক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park