1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন সভাপতি প্রার্থী তোফাজ্জল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হাজী তোফাজ্জল হোসেন হাই কোর্টে প্রার্থীতা ফিরে পেলেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লি: (নিবন্ধন নং-৬৫) এর নির্বাচনে গত ২২/১২/২০২৪ খ্রি: তারিখ যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয় সভাপতি পদপ্রার্থী তোফাজ্জল হোসেনের মনোনয়নপত্র বাতিল বহাল রেখে রায় ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে সভাপতি প্রার্থী তোফাজ্জল হোসেন আপিল মামলার রায়ের বিরুদ্ধে হাই কোর্ট ডিভিশন (Special Original Jurisdiction) WRIT PETITION NO. 161 OF 2025 দায়ের করলে। গত ৭ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখে মহামান্য আদালত আগামী ৬ মাসের জন্য WRIT PETITION NO. 161 OF 2025 এর উপর Rule. Stay and Direction জারী করেন।

আদালতের উক্ত আদেশের ভিত্তিতে মুকন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন কমিটি গত ৩০/১২/২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার ২ নং আলোচ্য সূচীর সিদ্ধান্ত (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) স্থগিত রাখার বিষয়টি সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় এবং হাজী তোফাজ্জল হোসেন, সভাপতি পদপ্রার্থী আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। মনোয়ার চৌধুরী বাবু সভাপতি পদপ্রার্থীকে উক্ত বিষয়টি অবহিত করণ এবং প্রতীক বরাদ্দ প্রদান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মহামান্য আদালতের আদেশের ভিত্তিতে যেহেতু তোফাজ্জল হোসেন, সভাপতি পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেহেতু ইতিপূর্বে মনোয়ার চৌধুরী বাবু সভাপতি প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি বহাল না থাকায় সভাপতি পদে বর্তমানে ২ (দুই) জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও তালিকা প্রকাশ করা হয়। মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতির নির্বাচনে সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন পেয়েছেন হারিকেন প্রতীক এবং মনোয়ার চৌধুরী বাবু পেয়েছেন ছাতা প্রতিক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park