1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাস্তা বন্ধ করে প্রতিবেশীর ঘর নির্মাণ,একটি পরিবারের দুর্বিষহ জীবন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৫ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে ১৫ বছরের পায়ে হাটা রাস্তায় দেয়াল নির্মান করার কারণে একটি পরিবারের বন্দি হয়ে দুর্বিষহ জীবন যাপন করছে। বাড়ি নির্মাণকালে রাস্তা থাকলেও হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছে পরিবারটি।

পরিবারটি অভিযোগ- তাদের ১৫ বছরের পায়ে হাটা পুরোনো রাস্তায় দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে এলাকার প্রভাবশালী একটি পরিবার। উপজেলা নির্বাহী বরাবর অভিযোগ দিলেও কোন সুরাহা হয়নি। সুধু তাই নয় কিছুদিন পূর্বে শয়ন ঘরে এসিড নিক্ষেপ করে প্রতিবেশি। তাই কষ্টের টাকায় তিল তিল করে গড়ে তোলা নিজ বাড়িই যেন এখন জেলখানা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী দক্ষিনপাড়া এলাকায় পায়ে হাটা রাস্তাটির মাথায় উঁচু দেয়াল। মই বেয়ে সেই উঁচু দেয়াল পার হয়ে বাড়িতে আসা-যাওয়া করছেন বাড়িটির বাসিন্দারা। শিশু থেকে বৃদ্ধা বাড়ির বাইরে বের হতে হলেই দেয়াল টপকানো ছাড়া কোনো পথ নেই। নানা অসুবিধায় বাধ্য হয়ে ইতোমধ্যে বাড়িতে তালা মেরে থাকছেন ভাড়া বাড়িতে।

ভুক্তভোগী জুয়েল আহম্মেদ জানান, প্রতিবেশি মৃত হবিবর রহমানের ছেলে আজাহার সরকার ও জাফর সরকার বাড়ির পাশ দিয়ে ১৫ বছরের পায়ে হাটা রাস্তাটি দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে। এখন আমরা বাড়িতে যেতে বা বের হতে দেয়ালের ওপড় দিয়ে পারাপার হতে হচ্ছে। উতি পূর্বে বাড়ির শয়ন ঘরের ভেড়ায় এসিড নিক্ষেপ করে টিন নষ্ট করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েও এর সমাদান পাইনি। আমি এর সমাধান চাই। আমার বাড়িতে আমি শান্তিতে বসবাস করতে চাই।

প্রতিবেশীরা বলেন, রাস্তাঘাট প্রতিটি মানুষের নাগরিক অধিকার। পরিবারটি দীর্ঘদিন ধরে এই বাড়িতেই বসবাস করে আসছে। হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়া অন্যায় কাজ হয়েছে। আমরা চাই তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

এদিকে রাস্তা বন্ধ করে দেওয়া আজাহার সরকার বলেন, বাড়িটি আমারনা, আমার প্রবাসি ভাই জাফরের সেই দেয়াল দিয়েছে। আপনি জাফরের সাথে কথা বলেন? জাফর প্রবাসে অবস্থানের কারণে তার সাথে যোগাযোগ করা সম্বব হয়নি।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তবে জমি সংক্রান্ত ব্যাপার সেই জন্য আদালতে আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park