1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

আব্দুল আওয়াল, এনায়েতপুর:
আজ সকালে এনায়েতপুরে শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। এনায়েতপুর হাটে শীতার্তদের মাঝে কম্বল সমূহ বিতরণ করা হয়। জামায়াতে ইসলামী ব্রাহ্মণগ্রাম সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বলসমূহ তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা মজলিসে শূরার সদস্য ও এনায়েতপুর থানা সেক্রেটারি বিশিষ্ট চিকিৎসক মো: মোফাজ্জল হোসেন, থানা জামায়াতে ইসলামীর মজলিশে শূরার সদস্য ও সাংগঠনিক সদর ইউনিয়ন এর আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হক, সাংগঠনিক সদর ইউনিয়ন এর সেক্রেটারি মো: শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) ইসহাক আলী, স্থল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা লিয়াকত আলী, শরিফুল ইসলাম, শামীম রেজা, হারুন ব্যাপারী প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে সাংগঠনিক ব্রাহ্মণগ্রাম ওয়ার্ডের সভাপতি ইসহাক আলী বলেন, শীতে কষ্ট করা গরিব মানুষদেরকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভালোবাসা স্বরুপ কম্বল সমূহ দেয়া হয়েছে। শীতার্ত মানুষেরা আমাদের ভাই, স্বল্প পরিসরে সাধ্যানুযায়ী আমরা তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park