1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে শিবিরের উদ্যোগে মাওলানা ভাসানী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৫ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি :
“সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহরের অন্তর্গত পৌরসভা পশ্চিম সাংগঠনিক থানা শাখার উদ্যোগে মাওলানা ভাসানী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ ডিসেম্বর, মঙ্গলবার, শহরের ফুলবাড়ী এলাকায় খেলার মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি ইসমাঈল খান ত্বহা’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাহদী ইসলাম এর ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি তরিকুল ইসলাম।

উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ পরবর্তী প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশের সূর্য সন্তান, সিরাজগঞ্জের গৌরব, জাতীয় নেতা মাওলানা ভাসানীর স্মৃতিকে ধরে রাখতে এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত।

স্বাধীনতা উত্তর বাংলাদেশে মাওলানা ভাসানী সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দদের কে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, জাতীয়ভাবে অবহেলিত করে রাখা হয়েছিল, শুধুমাত্র এক ব্যক্তির গুণকীর্তন করে নতুন প্রজন্মকে আরও যারা ফাউন্ডিং ফাদার্স রয়েছে তাদের থেকে দূরে রাখার জন্য ইতিহাস বিকৃত করা হয়েছিল। মাওলানা ভাসানী সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ কে রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা প্রদানের জন্য তিনি অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান। ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রশিবির ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা প্রদানের মাধ্যমে একজন ছাত্রকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও যোগ্য করে গড়ে তোলে।

তিনি উপস্থিত সকলকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে নতুন বাংলাদেশকে বৈষম্যমুক্ত করে গড়ে তুলতে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান। সেই সাথে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকারও পরামর্শ প্রদান করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ সরকার, বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ গিয়াস উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত টুর্নামেন্টে মোট ৬টি দলের মধ্যে ফাইনাল ম্যাচে পল্লীমঙ্গল একাদশ ও চিরকুমার একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে চিরকুমার একাদশ ৫ উইকেটে বিজয় লাভ করে। বিজয়ী ও বিজিত উভয় দলকে ক্রেস্ট সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park