
বেলকুচি সংবাদদাতা :
সিরাজগঞ্জের বেলকুচিতে রাজাপুর ইউনিয়নের সমেশপুর বাজারে পাথর ভর্তি ট্রাক চাপায় একজন নিহত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর বাজারে বেলকুচি গামী পাথর ভর্তি ট্রাক এর ধাক্কায় ঘটনাস্থলে বেলকুচি থানার হরিনাথপুর গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলম এর ছেলে মোঃ আমির হামজা (১৩), মৃত্যুবরণ করে।
জানা যায়, ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে এবং ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে গেছে বেলকুচি থানা পুলিশ।
এ ব্যাপারে বেলকুচি থানার ডিউটি অফিসার জানান,
উক্ত ঘটনায় বেলকুচি থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।